সিলেটে অভিনেত্রী ও মডেল সুমাইয়া আক্তার মৌসহ দু’জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর বহরঘাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক সুমাইয়া আক্তার মৌ সিলেটের দক্ষিণ সুরমার স্বর্ণশিখা আবাসিক এলাকার শাহেদ মিয়ার মেয়ে। তিনি অভিনেত্রী ও মডেল হিসেবে পরিচিত। অপর আটক ব্যক্তি সোহেল আহমদ জেলার জালালাবাদের নাজিরেরগাঁওয়ের আবদুস শুকুরের ছেলে।
গোয়াইনঘাট থানার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শফিকুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহরঘাটা এলাকা থেকে সুমাইয়া আক্তার মৌ ও সোহেলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
—ইউএনবি


আরও পড়ুন
জ্বালানি সংকটের আশঙ্কা: রমজানে আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি কম ব্যবহারের আহ্বান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা
খামেনির উত্তরসূরি নির্বাচিত হলেই তাকে ‘লক্ষ্যবস্তু’ করা হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী