অনলাইন ডেস্ক :
একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকেই অভিনয় করে সফলতা পেয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার এরই ধারাবাহিকতায় তারা কাজ করলেন ‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামের নাটকে। এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। জোভান বলেন, সুন্দর রোমান্টিক একটি গল্পের নাটক। কাজ করে ভালো লেগেছে। তাসনিয়া ফারিণ নাটকটি নিয়ে বলেন, ভালো গল্প ও নির্মাণ। তাই কাজ করাটা উপভোগ করেছি। আশা করছি সবারই ভালো লাগবে।


আরও পড়ুন
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন রূপে ‘এই মন তোমাকে দিলাম’
‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে শাকিব খান
গুলশানে পথচারীকে মারধর, রাশিয়ান মনিকাকে আইনি নোটিশ