ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০), হোসনে আরা (৫০) ও দুদু মিয়া (৬২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন জামাল উদ্দিন (৩১) ও ফাতেমা বেগম (৩৫)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল আলম জানান, সকালে ওই মহাসড়কের রামপুর এলাকায় সিলেট অভিমুখী প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার একজন ও অপর দুজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।
নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
—ইউএনবি


আরও পড়ুন
সাপাহারে জমি নিয়ে বিরোধে ভ্যানচালককে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার-৫
উলিপুরে ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টৈ জরিমানা
নাসিরনগরে পাওনা টাকাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত আহত