অনলাইন ডেস্ক :
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় চারজনের লাশ পাওয়া গেছে; যারা ‘গোলাগুলিতে’ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকালে উপজেলার তারাছা ইউনিয়নের গেরাউমুখ এলাকার সাঙ্গু নদীর খালের পাশে চারজনের লাশ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন, জেলার পুলিশ সুপার জেরিন আক্তার, খবর বিডি নিউজ ২৪ ডকটমের।
তিনি বলেন, “ধারণা করছি দুপক্ষের গোলাগুলি তাদের মৃত্যু হতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।”
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। কাদের গুলিতে তারা নিহত হয়েছে, সে বিষয়েও কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।
বিস্তারিত আসছে…


আরও পড়ুন
তেল সংকটে স্বস্তি দিতে এলো ‘তেল কই’ অ্যাপ
১০ দিন ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিশ্ব থেকে বিচ্ছিন্ন ৯ কোটি মানুষ
কয়রায় উপকূলে দুর্যোগের প্রভাবের সাথে বসবাস