অনলাইন ডেস্ক :
বিশ্বে চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৪৯ কোটির কাছাকাছি পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ৪৮ লাখ ৪৬ হাজার ১৬৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬১ লাখ ৬৫ হাজার ৮৫১ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি দুই লাখ ৪৮ হাজার ৯৮৬ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৮৩ হাজার ৭৯৭ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা তিন কোটি ৬৯ হাজার ৯৪ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৬০ হাজার ৯৮০ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৩০ হাজার ৯২৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৪৮৭ জনে।


আরও পড়ুন
১৮ মার্চ ব্যাংক বন্ধ, পোশাকশিল্প এলাকায় সীমিত লেনদেন
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ২২
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা