যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার ৮৪৭ এবং মোট মৃতের সংখ্যা ৬২ লাখ দুই হাজার ৯২০ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৭৩ লাখ দুই হাজার ৯১৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৮৯ হাজার ৩২৮ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৬২ হাজার ৩৯৬ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি ২৭ লাখ পাঁচ হাজার ২১৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৫২৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৯৬৬ জনে।
—ইউএনবি


আরও পড়ুন
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু
মৃত্যুর গুঞ্জনের জবাবে ভিডিওতে হাতের পাঁচ আঙুল দেখালেন নেতানিয়াহু
ইসরায়েলের পুলিশ সদর দপ্তর-স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি ইরানের