রাঙামাটি জেলার কাপ্তাইয়ে বুধবার বন্য হাতির আক্রমণে এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহিনুর রহমান জানান, ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং বুধবার রাত ৯টার দিকে কাপ্তাই নৌ সড়ক এলাকায় ঘোরাঘুরি করার সময় বন্য হাতি তাকে পদদলিত করে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
—ইউএনবি


আরও পড়ুন
মাদারীপুরে হত্যাকাণ্ডের জেরে হাতবোমা বিস্ফোরণ ঘাটিয়ে ৪০ বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাট
এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা
১৮ মার্চ ব্যাংক বন্ধ, পোশাকশিল্প এলাকায় সীমিত লেনদেন