অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গত তিন দিনে ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভ এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
গত ৪ জুলাই ছিল যুক্তরাষ্ট্রের ২৪৫তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের ছুটির মধ্যে এসব গোলাগুলির ঘটনা ঘটে। নিউইয়র্কে গোলাগুলির ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত এ শহরে ২১টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোট হতাহতের সংখ্যা ২৬ জন।


আরও পড়ুন
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১২৩১
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর
জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হাইকোর্টের রুল