অনলাইন ডেস্ক :
কলকাতার বাংলা সিরিয়ালের অভিনেত্রী পল্লবী দে। রোববার (১৫ মে) সকালে গড়ফার আবাসন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অভিনেত্রী পল্লবী দে ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে লুৎফার চরিত্রে অভিনয় করেছিলেন। এই চরিত্রের জন্য জনপ্রিয়ও হয়ে ওঠেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, অভিনেত্রী পল্লবী দে গড়ফার ওই ফ্ল্যাটে প্রেমিকের সঙ্গে থাকতেন। রোববার (১৫ মে) সকালেই ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন প্রেমিক। তিনিই পুলিশকে খবর দেন। পুলিশ অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ‘রেশম ঝাঁপি’ নামে ধারাবাহিকেও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী। টলিউডে পল্লবীর যাত্রা খুব বেশি দিন হয়নি। ‘কুঞ্জছায়া’ নামে একটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন। পল্লবীর আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত তার সহকর্মীরা।


আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ, ফেসবুক লাইভে কাঁদলেন অথৈ
নেপালে শুটিংয়ে অভিনেতা জাহের আলভী, ঢাকায় আত্মহত্যা করলেন স্ত্রী ইকরা
একুশে পদক নিলেন ববিতা, আইয়ুব বাচ্চুর স্ত্রী, জানালেন কৃতজ্ঞতা