বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত ট্রেন পরিষেবা শিগগিরই আবার চালু হবে। শুক্রবার ঢাকায় ভারতীয় হাইকমিশন এই তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানিয়েছে ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস পরিষেবা এবং কলকাতা-খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস পরিষেবা ২৯ মে থেকে পুনরায় চালু হবে।
মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে শুরু করবে।
করোনার কারণে পরিষেবাগুলি স্থগিত করা হয়েছিল।
১ জুন ভারত ও বাংলাদেশের রেলমন্ত্রীরা ভার্চুয়ালি পতাকা উড়িয়ে নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে নতুন মিতালি এক্সপ্রেস সার্ভিস শুরু করবেন।
এটি পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে শুরু হবে।
—ইউএনবি


আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী
তেলের মজুত ছাড়ের আলোচনার মধ্যে হরমুজে মাইন পাতার খবর
কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে চিফ হুইপ