অর্থ পাচার মামলায় সোমবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সূত্র জানায়, কলকাতার একটি কোম্পানির সঙ্গে কথিত ‘হাওয়ালা লেনদেনের’ সঙ্গে জৈন জড়িত ছিলেন।
সূত্র আরও জানায়, তাকে আদালতে হাজির করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে রিমান্ড চাইবে ইডি।
সত্যেন্দ্র জৈন দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির পরিচিত মুখ।
—ইউএনবি


আরও পড়ুন
মাদারীপুরে হত্যাকাণ্ডের জেরে হাতবোমা বিস্ফোরণ ঘাটিয়ে ৪০ বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাট
ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা