অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনায় মৃত্যু সংখ্যা ৬৩ লাখ ৪০ হাজার ছাড়াল। বৈশ্বিক ডাটা অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৪০ হাজার ৭৩৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৮০ লাখ চার হাজার ৭৩ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩৮ হাজার ৩২৩ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৩ লাখ ১১ হাজার ৪৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৮৫৫ জনে।
ব্রাজিল এ পর্যন্ত তিন কোটি ১৭ লাথ চার হাজার ১৯৩ জন করোনা শনাক্ত হয়েছে। এর পাশাপাশি মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৬৯ হাজার ১০৯ জন।


আরও পড়ুন
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা: দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ
আগে হরমুজে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা: যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার রুমমেট