রাজধানীর দক্ষিণ বনশ্রীতে সোমবার সকালে একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, সকাল পৌনে ১১টার দিকে ‘রক্সি স্যান্ডেল’ কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে খিলগাঁও ও তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি বলে জানান তিনি।
—ইউএনবি


আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে সংঘাত: ঢাকা থেকে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল
পাকিস্তান সিরিজ দিয়ে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের
মাদারীপুরে হত্যাকাণ্ডের জেরে হাতবোমা বিস্ফোরণ ঘাটিয়ে ৪০ বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাট