ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ৫ জুলাইয়ের অগ্রিম টিকিট ঢাকা ও জয়দেবপুরের ছয়টি স্থানে সকাল ৮টা থেকে বিক্রি শুরু করেছে। ঢাকার ছয়টি স্থান হলো- কমলাপুর, কমলাপুর শহরতলি প্ল্যাটফর্ম, বিমানবন্দর রেলস্টেশন, তেজগাঁও রেলস্টেশন, ক্যান্টনমেন্ট, ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন)।
‘রেল সেবা’ মোবাইল অ্যাপ ও ইন্টারনেটে ই-টিকিট প্ল্যাটফর্মের মাধ্যমেও সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত রেলস্টেশনে টিকিট বিক্রি চলবে।

৬, ৭, ৮ ও ৯ জুলাইয়ের টিকিট যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ জুলাই পাওয়া যাবে।
এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ জুলাইয়ের ফিরতি টিকিট যথাক্রমে ৭, ৮, ৯, ১০ ও ১১ জুলাই পাওয়া যাবে।
একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন।
—ইউএনবি


আরও পড়ুন
মাদারীপুরে হত্যাকাণ্ডের জেরে হাতবোমা বিস্ফোরণ ঘাটিয়ে ৪০ বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাট
জ্বালানি সংকটে কমেছে দূরপাল্লার বাসের ট্রিপ, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা
টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি: মির্জা আব্বাস