পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা চার দিনের ছুটি শেষে বুধবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত বন্দরে ছুটি ঘোষণা করা হয়। ফলে এই সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে বুধবার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ভারত থেকে পণ্য নিয়ে ট্রাক বন্দরে প্রবেশ করছে।
—ইউএনবি


আরও পড়ুন
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাবেক মন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিচার শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন-ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে হামলার হুমকি ইরানের
দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪