অনলাইনে ডেস্ক :
দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে ২৪ ঘণ্টায় বিশ্ব করোনায় এক হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা ৬৩ লাখ ৮৭ হাজার ছাড়াল। আগের দিন শনিবার মৃতের সংখ্যা ছিল ৬৩ লাখ ৮৫ হাজার ৮২৫ জন।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৬ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৫৬১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৮৭ হাজার ৬৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ১২ লাখ ৫০ হাজার ৩৯২ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৪৮ হাজার ৬৯৩ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৭ লাখ ৩০ হাজার ৭১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৬৬০ জনে।


আরও পড়ুন
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাবেক মন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিচার শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন-ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে হামলার হুমকি ইরানের
দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪