নিজস্ব প্রতিবেদক :
করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ৩০ বছর নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সোমবার ( ১৯ জুলাই) থেকেই কার্যকর হবে। স্বাস্থ্য অধিদফতরের গঠিত ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দেশে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ছিল ৩৫ বছর।
বুধবার (১৪ জুলাই) রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার পর ফাইজার, মডার্না এবং সিনোফার্ম থেকেও কোভিড-১৯ এর টিকাপ্রাপ্তি নিশ্চিত হয়েছে।
আবারও সারাদেশে একযোগে ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।


আরও পড়ুন
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১২৩১
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ সরকারি প্রতিনিধি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: ৬ দিনে ঢাকায় ২১০ ফ্লাইট বাতিল