জেলা প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী) :
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য ১০ লাখ টাকার অনুদান প্রদান করছেন বীর উত্তম ও স্বাধীনতা পদক প্রাপ্ত শামসুল আলম তালুকারের পুত্র এভিআর গ্রুপের চেয়ারম্যান হাসিব আলম তালুকদার।
বুধবার (৩১ আগষ্ট) বিকাল ৩টায় তার ঢাকাস্থ অফিসে বসে এ অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ- সভাপতি অধ্যাপক মু. মনজুর মোর্শেদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক, কার্যনির্বহী সদস্য কামরুজ্জামান বাচ্চু, খোন্দকার জাহিদুর রহমান সহ প্রমূখ। এ সময় বীর উত্তম ও স্বাধীনতা পদক প্রাপ্ত শামসুল আলম তালুকার বাউফল প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে প্রেসক্লাবে উত্তর উত্তর উন্নতি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।


আরও পড়ুন
সাভারে ১২ ঘণ্টার ব্যবধানে ১০ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ ডিআর অফিসে তলব !
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার