অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৪১ ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৪১ লাখ ৪২ হাজার ১১৯ জনে এবং মারা গেছেন ৬৫ লাখ ৫২ হাজার ৯৫৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৮৩ লাখ আট হাজার ৯৫৬ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৮৫ হাজার ৩৬৬ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৫ লাখ ৯৯ হাজার ৪৬৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৭১৬ জনে।
এদিকে, বুধবার জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার চীনে ২২৩ জনের করোনা আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ৬৪ জন মঙ্গোলিয়ায় এবং গুয়াংডংয়ের ৩৪ জন রয়েছে।
মঙ্গলবার একই সময় করোনায় কেউ মারা যায়নি, মোট মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার ২২৫ জন।


আরও পড়ুন
দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪
জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড
ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে