অনলাইন ডেস্ক :
কুয়েতে চতুর্থ এশিয়ান যুব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার স্প্রিন্টে ফাইনালে উঠেছেন বাংলাদেশের সারজিল হাসান খান। কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে বৃহস্পতিবার ৪০০ মিটারের হিটে ৫১.৫৪ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হয়ে ফাইনালে পা দেন বিকেএসপির এই স্প্রিন্টার। শুক্রবার হবে ফাইনাল ইভেন্ট। তবে পরের পর্বে উঠতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের আরেক স্প্রিন্টার আরিফ বিল্লাহ। ১০০ মিটার স্প্রিন্টে ১১.৫০ সেকেন্ড সময় নিয়ে হিটে সপ্তম হন তিনি। এই আসরের ২০০ মিটার স্প্রিন্টেও অংশ নেওয়ার কথা রয়েছে এই দুইজনের।


আরও পড়ুন
লন্ডনে সাকিবের জন্মদিন উদযাপন করলেন বিসিবি পরিচালক আসিফ আকবর
অস্ট্রেলিয়ায় প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল, সূচি প্রকাশ
সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা করল বাফুফে