কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও ৭ যাত্রী আহত হয়েছেন। সোমবার বেলা ১২ টার দিকে শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় কুষ্টিয়া- ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, কুষ্টিয়া থেকে দৌলতপুর উপজেলার প্রাগপুর যাওয়ার পথে কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়ীয়া এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মুত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
তিনি বলেন, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করেন পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।এছাড়াও,আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
—-ইউএনবি


আরও পড়ুন
রাষ্ট্রপতির অপসারণ-বিএনপি এমপিরা সংস্কার পরিষদে শপথ নেবে, আশা নাহিদের
ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী
গুলশানে পথচারীকে মারধর, রাশিয়ান মনিকাকে আইনি নোটিশ