জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :
শেরপুরের ঝিনাইগাতীতে জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৩০ অক্টোবর) ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।
ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড এর সাবেক কমান্ডার এএসএম নুরুল ইসলাম হিরো। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ, ডেপুটি কমান্ডার শামছুল আলমসহ বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ।


আরও পড়ুন
সাভারে ১২ ঘণ্টার ব্যবধানে ১০ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ ডিআর অফিসে তলব !
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার