জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :
পটুয়াখালীর কলাপাড়ায় ধান ক্ষেত থেকে মোসা.সাকিবুন নাহার (১৬) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত কিশোরী ওই গ্রামের ইমাম হোসেন মাঝির মেয়ে বলে জানা গেছে।
মহিপুর থানার ওসি খোন্দকার মো.আবুল খায়ের সাংবাদিকদের জানান, ঘটনা শুনে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠনো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আরও পড়ুন
সাভারে ১২ ঘণ্টার ব্যবধানে ১০ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ ডিআর অফিসে তলব !
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার