জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাজধানীর গুলশানের বাসা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে পল্টন থানায় দায়ের করা মামলায় সুলতানাকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
তবে মামলায় আনা অভিযোগের বিষয়ে কোনো তথ্য দেননি ওসি।
—-ইউএনবি


আরও পড়ুন
রাষ্ট্রপতির অপসারণ-বিএনপি এমপিরা সংস্কার পরিষদে শপথ নেবে, আশা নাহিদের
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাবেক মন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিচার শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন-ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে হামলার হুমকি ইরানের