অনলাইন ডেস্ক :
পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেন। বুধবার (৩০ নভেম্বর) লাবুশেনের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৯০ ওভারে ২ উইকেটে ২৯৩ রান করেছে অস্ট্রেলিয়া। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে ১৫৪ রানে অপরাজিত আছেন লাবুশেন। ২৭০ বল খেলে ১৬টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান লাবুশেন। ওপেনার উসমান খাজা ৬৫ রানে আউট হলেও ৫৯ রানে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলেস-কাইল মায়ার্স ১টি করে উইকেট নেন। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।


আরও পড়ুন
১১৪ রানে অলআউট বাংলাদেশ, ১২৮ রানের হার
শুরুর আগেই পিছিয়ে গেল নারী বিপিএল
তানজিদ ঝড়ে পাকিস্তানকে হারিয়ে ইফতার করতে গেল বাংলাদেশ