গাজীপুরে ১০০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি আভিযানিক দল সদর থানাধীন হাড়িনাল কাঁচাবাজার সড়কের উপর চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- রবিউল হোসেন (২৪), স্বপন মিয়া (২০), ইয়াছিন মিয়া (১৯), মো. আকরাম হোসেন (১৯)।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, মঙ্গলবার বিকালে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে কুমিল্লা হতে একটি প্রাইভেটকার যোগে গাঁজা বহন করে গাজীপুরের উদ্দেশে আসছিল। এ সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি আভিযানিক দল সদর থানাধীন হাড়িনাল কাঁচাবাজারে সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। সন্দেহজনক প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে ১০০ কেজি গাঁজা জব্দ ও তাদের আটক করা হয়।
এসময় তিনটি মোবাইল ও নগদ ছয় হাজার ১৯৫ টাকা জব্দ করা হয় বলে জানান তিনি।
—-ইউএনবি


আরও পড়ুন
ইসরায়েলকে মানুষ পছন্দ করুক না করুক, তারা জানে কীভাবে জিততে হয় : ডোনাল্ড ট্রাম্প
পাবলিক পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ প্রথা থাকছে না: শিক্ষামন্ত্রী
ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু