অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদক সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
২০১৯ সালের ৭ জানুয়ারি রাজধানীর শাহজাহানপুর (ডিএমপি) থানায় মামলাটি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, এই দম্পতি তাদের আয়ের জ্ঞাত উৎসের বাইরে প্রায় ২০ কোটি ৭৫ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন।
—-ইউএনবি


আরও পড়ুন
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর
জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হাইকোর্টের রুল
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট