পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নিয়োগের মেয়াদ দেড় বছরের জন্য বাড়িয়েছে সরকার।
সোমবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবদুল্লাহ’র নতুন মেয়াদ ২০২৩ সালের ১২ জানুয়ারি শুরু হবে এবং ২০২৪ সালের ১১ জুলাই মেয়াদ শেষ হবে অথবা যোগদানের তারিখ থেকে দেড় বছর পর্যন্ত মেয়াদ থাকবে।
বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হয়ে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব নেন আল-মামুন।
—-ইউএনবি


আরও পড়ুন
ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, মাসুদ পেজেশকিয়ানের কড়া বার্তা
মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট
যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’