চট্টগ্রাম মহানগরের স্টেশন রোডে অবস্থিত নূপুর সুপার মার্কেটে আগুন লেগেছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে মার্কেটটির সপ্তম তলার জুতার ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
মার্কেটটির আশেপাশে আরও কয়েকটি মার্কেট রয়েছে। সেখানে বিভিন্ন শাড়ি কাপড়, কসমেটিকস ও জুতাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
আগুন লাগার খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, নন্দনকানন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম কর্মকর্তা ফজলুল কাদের জানান, বিকাল ৩টা ৩৫ মিনিটে রেয়াজুদ্দিন বাজার সংলগ্ন নূপুর মার্কেটের সপ্তম তলায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।
তিনি আরও বলেন, বিস্তারিত পরে জানানো হবে।
—ইউএনবি


আরও পড়ুন
জ্বালানি সংকটের আশঙ্কা: রমজানে আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি কম ব্যবহারের আহ্বান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা
খামেনির উত্তরসূরি নির্বাচিত হলেই তাকে ‘লক্ষ্যবস্তু’ করা হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী