অনলাইন ডেস্ক :
আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপের বালক দ্বৈতে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শেখ জামাল টেনিস কমপ্লেক্সে বাংলাদেশের হয়ে খেলেন জাওয়াদ ও তুষার জুটি। আজ শুক্রবার সবগুলো ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সেমিফাইনালে মায়ানমারের সার সেই-দারও জুটিকে ৬-৪, ১-৬, ১০-৮ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে জাওয়াদ-তুষার জুটি। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আরেক সেমিফাইনালে মালদ্বীপের নাজিহ-নিয়াজ জুটিকে ৬-০, ৬-১ গেমে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। বালিকা এককের ফাইনালে মায়ানমারের থাই হায়াত মিন্টকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাইনিজ তাইপের ইয়ান রং ঝং। বালক এককের সেমিফাইনালে চাইনিজ তাইপের ইয়েন লিওকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে পাকিস্তানের হামজা এবং চাইনিজ তাইপের শাও-চি ছুঁকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে পাকিস্তানের আবুবকর তালহা।


আরও পড়ুন
অস্ট্রেলিয়ায় প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল, সূচি প্রকাশ
সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা করল বাফুফে
রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঈদ উপহার