অনলাইন ডেস্ক :
তরুণ নির্মাতা আহসান সারোয়ার। তার প্রথম চলচ্চিত্র ‘আমরা করবো জয়’। এবার আসছে তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রং ঢং’। সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি। এই সিনেমায় অভিনয় তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, সেরা জামান, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, ডক্টর এজাজ, শবনম পারভিন, প্রাণ রায়, সোহেল মন্ডল, জামিল হোসেন, সোমা ফেরদৌস, সাদাফ, রকিব হোসেন ইভন, মাখনূন, আমিন আজাদ, শামীম হোসেন, অর্ণব খান সহ আরো অনেকে। আহসান সারোয়ার বলেন, ‘আপিল বিভাগের রায়ে অবশেষে ‘রং ঢং’ সিনেমাটি সেন্সর পেয়েছে এটাই এখন মূখ্য বিষয়। সেন্সর সার্টিফিকেট হাতে পাওয়ার পর দায়িত্বটা যেন আরও বেড়ে গেলো। ‘রং ঢং’ সিনেমাটা শুধু আমার না, এর সঙ্গে জড়িয়ে আছে ক্যামেরার সামনে এবং পেছনে আরও অনেকে। সিনেমাটি মুক্তির দিন তারিখ এখন ঠিক হয়নি। আশা করছি সবাইকে সঙ্গে নিয়েই সিনেমাটি শিগগিরই মুক্তি দিতে পারবো। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার,বান্দরবান, গাজীপুর, সিলেটসহ আরও বিভিন্ন লোকেশনে দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলে এই সিনেমা নির্মাণ কাজ। এই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু, পান্থ কানাই, শামীম বুলেট, রোমান্স, তাসনুভা প্রমূখ।


আরও পড়ুন
অভিনেতা শামস সুমন আর নেই
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন রূপে ‘এই মন তোমাকে দিলাম’
‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে শাকিব খান