রাজধানীর কাপ্তান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন তিনজন। সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে হানিফ ফ্লাইওভারের নিচে সুইপার কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের পরিচয় এখনও জানা যায়নি।
ভোর সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন।
—-ইউএনবি


আরও পড়ুন
রমেক হাসপাতালে ৫ দালাল গ্রেফতার
ভ্রাম্যমান আদালতে ৪ টি প্রতিষ্ঠানে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নারীকে জোরপূর্বক অপহরণের চেষ্টার ঘটনায় ৩ জন গ্রেপ্তার