ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
যশোর, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের অধীনে ১৪ মে’র স্থগিত পরীক্ষা ২৭মে অনুষ্ঠিত হবে এবং রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডসহ আটটি শিক্ষা বোর্ডের অধীনে ১৫ মে’র স্থগিত পরীক্ষা ২৮মে অনুষ্ঠিত হবে।
এর আগে সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে।
সোমবার রাজধানীর সরকারি টিচার ট্রেনিং কলেজের এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, সময়সূচি অনুযায়ী ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি ও মাদরাসা বোর্ডের অধীনে লিখিত পরীক্ষা আগাম ২৩ মে শেষ হবে। এরপর ১৪ ও ১৫ মে’র স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে।
এর আগে, ঘূর্ণিঝড় মোখার কারণে ১৪ মে চট্টগ্রাম শিক্ষাবোর্ড, কুমিল্লা শিক্ষাবোর্ড, যশোর শিক্ষাবোর্ড ও বরিশাল শিক্ষাবোর্ড; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। আর ১৫ মে অনুষ্ঠেয় দেশের সব শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।
—ইউএনবি


আরও পড়ুন
সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান খন্দকার মোশাররফের
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান
আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ : সালাহউদ্দিন আহমদ