উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট। বৃহস্পতিবার সব শিক্ষা বোর্ডের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
রুটিন অনুযায়ী এইচএসসির লিখিত পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
রুটিন অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিন ঘণ্টা ব্যাপী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র দিয়ে।
—-ইউএনবি


আরও পড়ুন
ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট, ২২ জনের নামে গ্রেফতারি পরোয়ানা
ইরানের ৫ হাজারেরও বেশি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
‘বৈশ্বিক কারণে কিছুটা দেরি হলেও সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব’