চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে সোমবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বন্দর পরিচালনায় নিয়োজিত পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল উদ্দিন ও বন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত টানা ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল।
তাই এই সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
ছুটি শেষে আজ সোমবার (৩ জুলাই) সকাল থেকে যথারিতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
—-ইউএনবি


আরও পড়ুন
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর
জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হাইকোর্টের রুল
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট