গাজীপুরের কোনাবাড়ির বিসিক এলাকায় ৩৩ টি দোকান আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (১১ জুলাই) রাতে বিসিক সংলগ্ন হকার্স মার্কেটের পেছন দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে জয়দেবপুর, কাশিমপুর ডিবিএল ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, এসময় আগুনে মার্কেটের ৩৩টি দোকানের মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
তবে তদন্ত ছাড়া আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে না বলেও জানান ওই কর্মকর্তা।
—-ইউএনবি


আরও পড়ুন
এশিয়া র্যাঙ্কিংয়ে ৬০১-৮০০ ব্যান্ডে স্থান অর্জন নোবিপ্রবির
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার রুমমেট
গুলশান সোসাইটি নির্বাচন: সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, মহাসচিব মজিবুর রহমান