কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বৃষ্টিতে মাটি ধুয়ে একটি অবিস্ফোরিত মর্টার শেল বেরিয়ে এসেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলার লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় মর্টার শেলটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় লালমাই পাহাড়ে অনেক যুদ্ধ সংগঠিত হয়। ধারণা করা হচ্ছে এই অবিস্ফোরিত শেলটি সে সময়ের।
সোমবার লালমাই পাহাড়ে ভারী বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিতে লালমাই পাহাড়ের বড়ধর্মপুর এলাকার মাটি সরে গিয়ে মর্টার শেলটি বের হয়ে আসে। মঙ্গলবার সকালে শেলটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান, ঢাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসার পর মর্টার শেলটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটানো হবে।
—ইউএনবি


আরও পড়ুন
নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও ৯ প্রার্থীর আবেদন
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাবেক মন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিচার শুরু
অভিযোগ প্রমাণিত হলে প্রসিকিউটরদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা: চিফ প্রসিকিউটর