নিজস্ব প্রতিবেদক , রংপুর :
নির্বাচন ও নারী প্রার্থীতা বিষয়ক মত বিনিময় সভা রংপুরের অনুষ্ঠিত হয়েছে । বুধবার দুপুরে নগরীর ক্যাসপিয়া চাইনিজ রেষ্টুরেন্ট এর মিলনায়তনে ডেমক্রেসিওয়াচ’র আয়োজনে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক মো: সামসুজ্জামান সামু, জাসদের আহবায়ক সাব্বির আহম্মেদ, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক,জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু জেলঅলআওয়ামীলীগের সদস্য গোলাম মোস্তাফা, এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি প্রমূখ ।
মতবিনিময় সভায় সংসদ সদস্য, জেলা , উপজেলা ও সাধারণ আসনে সদস্য পদে প্রতিদ্বদ্বিতা করার মনোবল বৃদ্ধি, নমিনেশন পাবার ক্ষেত্রে যোগাযোগের বিভিন্ন স্তর চিহ্নিত করা হয় । এতে নারী প্রার্থীদের এক্যবদ্ধ হওয়ার আহবান জানান হয় । জাতীয় ও স্থানীয় সরকারের নারী প্রতিনিধিত্ব অগ্রাধিকারের জোর দেয়া হয় ।
অপরাজিতারা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এর চ্যালেঞ্জ, সম্ভাবনা ও রাজনৈতিক প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন এর বিভিন্ন প্রেক্ষিত নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। এই মতবিনিময় সভায় রংপুর মহানগরী ও গঙ্গাচড়া উপজেলার ৩০ জন বিএনপি , আওয়ামীলীগ, জাপা, জাসদের নেতা নেত্রী উপস্থিত ছিলেন ।


আরও পড়ুন
রংপুরে পুলিশের হাতে আটক হওয়া সরকারী সার নিয়ে রহস্যের জট খুলছে না
রংপুর মেট্রোপলিটন পুলিশ তিন কেজি গাঁজাসহ দুই জন আসামী গ্রেফতার
আগামী ১০ মার্চ নাটোরের লালপুর ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে