অনলাইন ডেস্ক :
নেপালের ধাদিং জেলায় রবিবার সকালে ৪ মাত্রার উপরে তিনটি ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কাঠমান্ডুতেও কম্পন অনুভূত হয়।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের (এনইএমআরসি) লোক বিজয় অধিকারী বলেন, স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
সহকারী প্রধান জেলা কর্মকর্তা হাম নাথ পারাজুলি সিনহুয়াকে বলেন, ভূমিকম্পে ধাদিংয়ে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এনইএমআরসি জানিয়েছে, এ বছর নেপালে ৪ থেকে ৬ দশমিক ৩ মাত্রার মধ্যে মোট ৫৮টি ভূমিকম্প আঘাত হেনেছে।


আরও পড়ুন
বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান
জ্বালানির দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের মূল্য বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
আগে হরমুজে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা: যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা