বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে রাজধানীর সিপাহীবাগ এলাকা থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির মতিঝিল বিভাগের উপ-কমিশনার রাজিব আল মাসুদ জানান, ঢাকা ও নরসিংদী জেলায় একাধিক মামলায় ওয়ান্টেড থাকায় গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করেছে।
এদিকে বিএনপির এই নেতার স্ত্রী শিরিন সুলতানা জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে সিপাহীবাগ এলাকায় খোকনকে তার ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
—-ইউএনবি


আরও পড়ুন
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাবেক মন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিচার শুরু
অভিযোগ প্রমাণিত হলে প্রসিকিউটরদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪