বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার দেশব্যাপী হরতালের দ্বিতীয় দিনে সোমবার (২০ নভেম্বর) বিকালে ঢাকার মিরপুর-১০ নম্বরে রাষ্ট্রায়ত্ত বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুম কর্মকর্তা এরশাদ হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে দোতলা বাসে হামলার খবর পাওয়া গেছে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায়।
—-ইউএনবি


আরও পড়ুন
আদানির বন্ধ ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে ২৬ এপ্রিলের মধ্যে: বিদ্যুৎ বিভাগ
বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র
দেশের ২০ জেলায় তাপপ্রবাহের বিস্তার, রাজশাহীতে তীব্র গরম