দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ‘দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।
সব সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
আগামী পাঁচ দিন দিনের প্রথমার্ধে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
—-ইউএনবি


আরও পড়ুন
২০২৫ সালে বাংলাদেশে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ
রাতে পাকিস্তান যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, সফর করবে ওমান ও রাশিয়ায়
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা আগামীকাল, পরীক্ষার্থী সাড়ে ৪ লাখ