ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় অন্তত ৬টি গাড়ি ও ১০টি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিলে ৪ জন নিহত হন। এছাড়া দুটি পিকআপ, একটি ট্রাক ও দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩২টি ইউনিট ও ১৫১ জন সদস্য কাজ করেন।
স্থাপনাগুলোর মধ্যে একটি বৌদ্ধ মন্দির ও একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
—-ইউএনবি


আরও পড়ুন
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর
জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হাইকোর্টের রুল
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট