নিজস্ব প্রতিবেদক:
নতুন একটি ধারাবাহিক নিয়ে দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। খুব শিগগিরই বাংলাভিশনে প্রচার হবে তার অভিনীত ‘বউ দৌড়’ শিরোনামের এ নাটকটি। এতে মোশাররফ ছাড়া আরও অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, শতাব্দী ওয়াদুদ ও শামীম জামানসহ অনেকে। মানস পালের গল্পে এটি পরিচালনা করেছেন সামস করিম। পারিবারিক আবহে ধারাবাহিকটির গল্প বলে জানান নির্মাতা। নাটকটি নিয়ে মোশাররফ বেশ আশাবাদী বলেও জানান।


আরও পড়ুন
‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে শাকিব খান
গুলশানে পথচারীকে মারধর, রাশিয়ান মনিকাকে আইনি নোটিশ
‘সরকার বলছে দেশে পর্যাপ্ত তেল আছে, তবে ভোগান্তি কেন’—প্রশ্ন শবনম ফারিয়ার