পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, ভোমরা বন্দরের সঙ্গে সম্পৃক্ত ও ভারত সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা একত্রে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। বুধবার থেকে রবিবার পর্যন্ত উভয় দেশের বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজরিহা হোসাইন বলেন, রবিবার থেকে যথারীতি এ বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে। এছাড়া বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
—–ইউএনবি


আরও পড়ুন
অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী
ইফতারের পর অ্যাসিডিটি, ঘরোয়া ৫ উপায়ে মিলবে স্বস্তি
ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক, মাইক্রোবাস জব্দ