ইয়াবা ব্যবসার অভিযোগে কুড়িগ্রামের রৌমারী থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭১৫ ইয়াবা জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।
গ্রেপ্তার এনামুল হক রৌমারী ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের বাসিন্দা।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার এনামুলের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
—-ইউএনবি


আরও পড়ুন
হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা
দুর্নীতির মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল
শাপলা চত্বরে হত্যাকাণ্ড: সাবেক আইজিপি মামুনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনাল