১১ জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বুধবার (৮ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তায় জানিয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এই সতর্কতা সন্ধ্যা ৬টা পর্যন্ত দিয়েছে অধিদপ্তর।
—–ইউএনবি


আরও পড়ুন
ইরানে হামলা, নিরাপদ স্থানে সরানো হয়েছে আয়াতুল্লাহ খামেনিকে
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত, শাহজালালের নির্দেশনা
জামায়াতের ইফতারে তারেক রহমান, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান