সিঙ্গাপুরে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রবিবার (২ জুন) দেশে ফেরেন তিনি।
সিঙ্গাপুরে সফরে ৩১ মে থেকে ২ জুন ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ শাংরি-লা ডায়লগ ২১তম এশিয়া সিকিউরিটি সামিট-২০২৪’-এ অংশগ্রহণ করেন সেনাপ্রধান।
এই সম্মেলনে এশিয়া অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, সামরিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা ও ঝুঁকিগুলো মোকাবিলায় যৌথ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও সেনাবাহিনী প্রধান জার্মানির স্টেট মিনিস্টার অব ডিফেন্স এবং সামিটে আসা বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।
এর আগে ৩০ মে সিঙ্গাপুর যান তিনি।
—–ইউএনবি


আরও পড়ুন
নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও ৯ প্রার্থীর আবেদন
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাবেক মন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিচার শুরু
অভিযোগ প্রমাণিত হলে প্রসিকিউটরদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা: চিফ প্রসিকিউটর