রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, খবর পেয়ে ৬টি ইউনিট ঘটনাস্থলে যেতে দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দুপুর ২টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
—–ইউএনবি


আরও পড়ুন
ইফতারের পর অ্যাসিডিটি, ঘরোয়া ৫ উপায়ে মিলবে স্বস্তি
ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক, মাইক্রোবাস জব্দ
জাতিসংঘ নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতায় সৌদি-তুরস্কসহ মুসলিম দেশগুলোর পূর্ণ সমর্থন