অনলাইন ডেস্ক :
শ্রীলঙ্কায় ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপে ব্লিটজ বিভাগে সাফল্য পেয়েছেন বাংলাদেশের দুই দাবাড়ু। মনন রেজা নীড় ও ওয়ার্সিয়া খুশবু দুজনই জিতেছেন রুপার পদক। বাংলাদেশ থেকে যাওয়ার আগে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন ফিদে মাস্টার মনন রেজা নীড়। এবার সাফল্য পেলেন শ্রীলঙ্কায়। নীড় খেলেছেন অনূর্ধ্ব-১৮ উন্মুক্ত গ্রুপে।
সেখানে ৯ রাউন্ডের খেলা শেষে নীড়ের সংগ্রহ সাড়ে ৬ পয়েন্ট। সাড়ে ৭ পয়েন্ট নিয়ে কিরগিজস্থানের দাবাড়ু ইরজাহান ঝাকলিশকভ জিতেছেন সোনা। অন্য দিকে, একই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১২ বিভাগে রুপা জিতেছেন ওয়ার্শিয়া খুশবু। এর আগে র্যাপিড দাবায় ব্রোঞ্জ জিতেছিলেন এই উদীয়মান দাবাড়ু।


আরও পড়ুন
সাকিব মানুষ মারতে পারে না, হত্যা মামলাটি খতিয়ে দেখা উচিত: পাইলট
মেয়েদের বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে যা বললেন রুবাবা দৌলা
স্পোর্টস ডিপ্লোম্যাসি নিয়ে শামা-আমিনুলের বৈঠক